স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন

২৬ মার্চ, ২০২৪ ১১:২৬  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন মঙ্গলবার সকালে সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার একটি ডাটা কার্ড উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহর ও ব্যবহার করা হয়।

এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুন কান্তি সিকদার ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে স্ট্যাম্প, ফাস্ট ডে কভারর্স এবং ডাটা কার্ড বিক্রি শুরু হবে। পরে সারাদেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসেও এসব পাওয়া যাবে।